Friday, 30 October, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
বেনারসের দশাশ্বমেধ ঘাটে উপচে পড়া ভিড়! গঙ্গার বুকে লঞ্চে বসে সন্ধ্যারতি দর্শনে মুগ্ধ দেশ-বিদেশের পর্যটকরা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কি এখনও কাটেনি? শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া? অর্ণবের জেরে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?? অবাক কান্ড, নারকেল চুরি করতে এসে সারাদিন গাছেই কাটাল চোর বাড়ির জানালা খুললেই ‘ঘুমন্ত বুদ্ধ’-এর দর্শন! কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ জলপাইগুড়িবাসী ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কি আরও দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ?

খোয়াইয়ের মোবাইল ব্যবসায়ীদের তৎপরতায় খেলার মাঠ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন মাত্র ৪৮ ঘণ্টায় ফিরে পেল প্রকৃত মালিক! চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে ফাঁদে আটকালো চোর!

Spread the love

খোয়াইয়ের মোবাইল ব্যবসায়ীদের তৎপরতায় খেলার মাঠ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন মাত্র ৪৮ ঘণ্টায় ফিরে পেল প্রকৃত মালিক! চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে ফাঁদে আটকালো চোর!

যশপাল সিং, প্রতিনিধি – ত্রিপুরা:

খোয়াই শহরের মোবাইল বিক্রেতা ও কারিগর ও পুলিশ প্রশাসনের যৌথ তৎপরতায় খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ফুটবল স্টার্ফ থেকে চুরি যাওয়া একটি দামী মোবাইল ফোন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফিরল প্রকৃত মালিকের হাতে। খোয়াইয়ের ব্যবসায়ীদের এই কার্যকর ভূমিকায় উচ্ছ্বসিত মোবাইলের প্রকৃত মালিক তথা ফুটবল খেলোয়াড় যশবীর দেববর্মা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন পুলিশ প্রশাসনেরও। যশবীর দেববর্মা মিডিয়াকে জানায়, গত ২৩শে জুলাই ২০২৬ তারিখে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল প্র্যাকটিস চলাকালীন এই চুরির ঘটনা ঘটেছিল। চাম্পাহাওড় এলাকার বাসিন্দা তথা ফুটবল খেলোয়াড় যশবীর দেববর্মা (পিতা- জিন্তু দেববর্মা) আনুমানিক বিকেল ৪-টা নাগাদ মাঠে নামার আগে তাঁর মোবাইল ফোনটি নিজ ব্যাগে যত্ন সহকারে রেখে যায়। কিন্তু প্র্যাকটিস তথা খেলা শেষে এসে সে দেখতে পায় যে তাঁর ব্যাগ থেকে মোবাইল ফোনটি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। সহখেলোয়াড়দের নিয়ে বিস্তর খোঁজাখুঁজির পরও ফোনটির সন্ধান না মেলায় তিনি বুঝতে পারেন সেটি চুরি হয়ে

এরপরই ২৩শে জুলাই খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়িতে মোবাইল ফোনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য ও আইএমইআই নম্বর সম্বলিত একটি জিডি এন্ট্রি (নং-18) নথিভুক্ত করে। কিন্তু সেই সাথে পুলিশ স্থানীয় মোবাইল বিক্রেতা ও কারিগরদের জানিয়ে দেয় যে কোনো ব্যক্তি যদি মোবাইলের লক পাল্টাতে আসে তবে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। যথারীতি মোবাইল চোর স্থানীয় একটি মোবাইলের দোকানে লক ভাঙতে গেলেই চোর ধরা পড়ে। অবশেষে স্থানীয় ব্যবসায়ীদের প্রচেষ্টায় আজ, ২৫শে জুলাই ২০২৬ তারিখে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে খেলোয়াড় যশবীর দেববর্মার হাতে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ফোনটি এত দ্রুত ফেরত পেয়ে নিজের খুশির কথা মিডিয়ার সামনে তুলে ধরে যশবীর।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *