Thursday, 29 October, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
অর্ণবের জেরে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?? অবাক কান্ড, নারকেল চুরি করতে এসে সারাদিন গাছেই কাটাল চোর বাড়ির জানালা খুললেই ‘ঘুমন্ত বুদ্ধ’-এর দর্শন! কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ জলপাইগুড়িবাসী ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কি আরও দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ? রাতের অন্ধকারে লাইটিং চুরির অভিযোগ, চাঞ্চল্য চন্দ্রকোনায় লাভপুরের চৌহাট্টায় হনুমান মন্দির সংলগ্ন রামসীতা মন্দিরে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য!

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কি আরও দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ?

Spread the love

নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে রয়েছি আবহাওয়ার আপডেট নিয়ে আমি স্বাতী।


ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কি আরও দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ? এই বিষয়ে জানাবো আপনাদের।


কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, আবার কোথাও ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে। অর্ণবের প্রভাবে কিছু এলাকায় গাছ উপড়ে পড়ার খবরও পাওয়া গিয়েছে।ঘূর্ণিঝড় অর্ণবের মূল গতিপথ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এর পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী কয়েক দিনে কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে।


এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আবহাওয়াতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবারবিকেল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। কলকাতাতেও ভোররাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


বুধবারঅর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব! অন্ধ্র-ওড়িশায় লাল সতর্কতা, ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গেও
ল্যান্ডফলের পর ঝড়টি বাংলার দিকে বাঁক নেওয়ায় কলকাতা ও হাওড়াসহ, হুগলী দক্ষিণ ২৪ পরগনা থেকে পশ্চিম বর্ধমান পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টি শুরু হয়েছে।


পূর্ব উপকূলে ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।


আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের ইয়ানাম উপকূল সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া সকাল ৯টা পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে।


ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পাশাপাশি, সর্বোচ্চ ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।


অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় লাল সতর্কতা
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বিপদ বিবেচনা করে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং পর্যটকদেরও সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে , নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে এবং প্রশাসনের তরফে।


অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।


বৃষ্টির সময় অকারণে বাইরে বেরোনো এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে কিংবা বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়াবেন না। ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকলে গাছের নিচে বা দুর্বল কাঠামোর পাশে আশ্রয় নেবেন না।


সব মিলিয়ে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত তুলনামূলক বৃষ্টির পরিমাণ কম হওয়ার পূর্বাভাস রয়েছে।


আবহাওয়ার পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আমি স্বাতী। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব আবহাওয়া ও রাজ্যের গুরুত্বপূর্ণ খবর নিয়ে।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *