Tuesday, 28 July, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
সুরের খোলা পাতায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন: এক অনবদ্য মিউজিক অ্যালবাম ‘Khuli Kitaab’ দু’দিন ধরে কীর্ণাহারে চলতে থাকা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শেষ হলো রবিবার খোয়াইয়ের মোবাইল ব্যবসায়ীদের তৎপরতায় খেলার মাঠ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন মাত্র ৪৮ ঘণ্টায় ফিরে পেল প্রকৃত মালিক! চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে ফাঁদে আটকালো চোর! ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ: তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজন ও লঙ্কামুড়া সীমান্তে বিএসএফ জওয়ানদের সাথে মতবিনিময়! ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি—তারকেশ্বরে বিধায়কের মানবিক ছবি পরিচয় দিল অনেককিছুর ! ২০ হাজার কিমি নতুন রাস্তা! পথশ্রী–রাস্তাশ্রী

আগরতলা রেলস্টেশনে গাঁজা উদ্ধার, দুই মহিলা গ্রেপ্তার

Spread the love

আগরতলা রেলস্টেশনে গাঁজা উদ্ধার, দুই মহিলা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা

আগরতলা রেলস্টেশনে বড়সড় সাফল্য পেল জিআরপি পুলিশ। স্টেশনে তল্লাশি চালিয়ে দুই মহিলার কাছ থেকে প্রায় ৮.৮৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। কালোবাজারে যার আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া মহিলারা হলেন সুশমা কুমারী ও সোমা কুমারী, দুজনেই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। তারা তাদের সন্তানদের সঙ্গে যাত্রা করছিলেন। তল্লাশির সময় একটি হ্যান্ড ব্যাগ ও একটি পিঠ ব্যাগ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় আগরতলা জিআরপি থানায় এনডিপিএস অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, তারা এই গাঁজার উৎস ও গন্তব্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। একই সঙ্গে পাচারচক্রের সঙ্গে কারা যুক্ত, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *