র্অর্ণবের জেরে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?? কলকাতা-সহ উত্তরবঙ্গে কি কি সতর্কতা রয়েছে??
। আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে লাইভ এ রয়েছি আমি স্বাতী।

আজ ২৯শে অক্টোবর ২০২৬।তাপমাত্রা প্রায় ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪° সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
সমুদ্রের উপর ঘূর্ণিঝড় অও বৃষ্টি বাংলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা না থাকলেও, বৃহস্পতিবার অর্থাৎ ২৯ অক্টোবর রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর।
সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে। দুপুরের পর আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের আবহাওয়া নিয়ে আগাম সতর্ক থাকা জরুরি।
এবার আসা যাক কলকাতার আবহাওয়ার কথায়।
বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে আকাশের চেহারা বদলাতে পারে। বিকেলের দিকে শহরের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির বিশেষ পূর্বাভাস তবুও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
এবার নজর দেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করার কথা জানানো হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি, বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তাই পাহাড়ি এলাকায় যাতায়াতের পরিকল্পনা থাকলে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা এবং সর্বশেষ আবহাওয়ার আপডেট জেনে নেওয়া জরুরি।
সব মিলিয়ে, বৃহস্পতিবার বাংলার আবহাওয়ায় একাধিক জেলায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, কলকাতায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ঝড়বৃষ্টির সতর্কতা—এই তিনটি বিষয়ের দিকেই নজর রাখা প্রয়োজন।
তবে আবহাওয়ার পূর্বাভাস সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই বাইরে বেরোনোর আগে সর্বশেষ সরকারি আবহাওয়া বুলেটিন দেখে নিন। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হলে খোলা জায়গায় থাকা এড়িয়ে চলুন এবং নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করুন।
আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ খবর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজে।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।