Friday, 30 October, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
বেনারসের দশাশ্বমেধ ঘাটে উপচে পড়া ভিড়! গঙ্গার বুকে লঞ্চে বসে সন্ধ্যারতি দর্শনে মুগ্ধ দেশ-বিদেশের পর্যটকরা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কি এখনও কাটেনি? শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া? অর্ণবের জেরে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?? অবাক কান্ড, নারকেল চুরি করতে এসে সারাদিন গাছেই কাটাল চোর বাড়ির জানালা খুললেই ‘ঘুমন্ত বুদ্ধ’-এর দর্শন! কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ জলপাইগুড়িবাসী ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কি আরও দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ?

পাইপলাইনের জমি নিয়ে উত্তেজনা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল YTF (ইযুথ ত্রিপুরা ফেডারেশন)

Spread the love

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা

উত্তর ত্রিপুরার দামছড়ায় ইন্ডিয়ান গ্যাস গ্রিড লিমিটেডের (IGGL) পাইপলাইন প্রকল্পকে ঘিরে ফের বিতর্ক। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যায় ইযুথ ত্রিপুরা ফেডারেশন (YTF)-এর এক প্রতিনিধি দল। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা এবং সরকারি আধিকারিকদের সঙ্গেও আলাপ-আলোচনা হয়।

প্রতিনিধি দলে ছিলেন YTF সভাপতি সুরজ দেববর্মা, টিটিএএডিসি-র এক্সিকিউটিভ মেম্বার সুএল দেববর্মা, বিভিন্ন জেলা সভাপতি সহ একাধিক কর্মী-সমর্থক।
বৈঠকের পর YTF সভাপতি সুরজ দেববর্মা অভিযোগ করেন, জমির মালিকদের ভয় দেখিয়ে জোর করে পাইপলাইন নির্মাণের চেষ্টা চলছে। তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন, “যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায্য ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে YTF চুপ করে থাকবে না।”
তিনি আরও জানান, YTF সবসময় তিপ্রাসা জনগণের অধিকারের জন্য লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। সংগঠনের দাবি, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দিয়ে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *