Friday, 11 September, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
বাগনানে মাটির বাড়ি থেকে উদ্ধার বিরল সাদা কালাচ, চাঞ্চল্য বাঁটুল গ্রামে বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ, ‘কলরবের বিশ্ববিদ্যালয়’ ৩০ অগাস্ট, ২০২৬, রবিবার, রাত ১০ টায় তারকেশ্বরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা – বাবা তারকনাথের পূজা, বৈঠক ও স্মৃতিচারণে আবেগঘন সফর পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়! অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত; জাতীয় স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর!

প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল আগরতলার রাজপথ: বিজেপি’র ধিক্কার মিছিল

Spread the love

প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ

প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল আগরতলার রাজপথ: বিজেপি’র ধিক্কার মিছিল

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র স্বর্গীয়া মাতাকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ আগরতলার রাজপথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক বিশাল ধিক্কার মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সদর শহর ও গ্রামীণ জেলার আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব সহ হাজার হাজার কার্যকর্তা অংশগ্রহণ করেন।

সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সনাতনী সংস্কৃতির প্রসঙ্গ টেনে বলেন, “সনাতনী সংস্কৃতিতে মাতৃজাতিকে শক্তিরূপে আরাধনা করা হয়। আমাদের শাস্ত্রে মাকে স্বর্গের সাথে তুলনা করে বলা হয়েছে – ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।’ কিন্তু সংস্কৃতি-বিরোধী, সংবিধান-বিরোধী ও দেশদ্রোহী কংগ্রেস ও আরজেডি দলের নেতারা তাদের সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র স্বর্গীয় মাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এই নিন্দনীয় মন্তব্যের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। আজ শহর আগরতলার রাজপথে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই অপমানের প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ করি।”

অপরদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বলেন, “সম্প্রীতি বিহারে জনবর্জিত দুটো রাজনৈতিক দল কংগ্রেস ও আর.জে.ডি’র র‍্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির মা’কে নিয়ে করা কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এবং এই রাজ্যে কংগ্রেসে-সিপিআইএম এর চক্রান্তের প্রতিবাদ জানিয়ে আজ আগরতলার রাজপথে ভারতীয় জনতা পার্টি সদর শহর ও গ্রামীণ জেলার আহ্বানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি।”

পাশাপাশি মন্ত্রী টিংকু রায়, বিধানসভার মুখ্যসচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়, বিজেপি বিধায়ক ও ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য সভাপতি সুশান্ত দেব, মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি নেতা সুবল ভৌমিক, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আগরতলার রাজপথ স্লোগানে উত্তাল হয়ে ওঠে, যেখানে বিজেপি কার্যকর্তারা রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং তাদের ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *