Wednesday, 29 July, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত; জাতীয় স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর! অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে পাকিস্তানি মহিলাকে ২ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করল সাব্রুম মহকুমা আদালত দলবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিজেপির! প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সাময়িক বরখাস্ত! বহিষ্কৃত বুথ সদস্য দেবাশীষ সাহা!

দলবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিজেপির! প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সাময়িক বরখাস্ত! বহিষ্কৃত বুথ সদস্য দেবাশীষ সাহা!

Spread the love

যশপাল সিং, প্রতিনিধি – ত্রিপুরা: 29/07/2026

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ দুইজনের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরা প্রদেশ কমিটি। আজ, ২৭শে জুলাই ২০২৬ তারিখে দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরাকে দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন, বারবার সতর্ক করা সত্ত্বেও দলবিরোধী কার্যকলাপ অব্যাহত রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী প্রচার চালানোর অভিযোগে অবিলম্বে দলের সকল দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে, ৮-টাউন বড়দোয়ালি মণ্ডলের অন্তর্গত ১৬ নং বুথের সদস্য দেবাশীষ সাহা (ওরফে বড় কানাই)-কে দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে।

ভারতীয় জনতা পার্টি পুনরায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, দলের স্বার্থ, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা সর্বোপরি এবং কোনো ব্যক্তি বা পদ সংগঠনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতেও যে কোনো ব্যক্তি দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতির পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হলে তার বিরুদ্ধে দলীয় সংবিধান অনুযায়ী যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দলীয় তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *