Thursday, 29 October, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
অর্ণবের জেরে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?? অবাক কান্ড, নারকেল চুরি করতে এসে সারাদিন গাছেই কাটাল চোর বাড়ির জানালা খুললেই ‘ঘুমন্ত বুদ্ধ’-এর দর্শন! কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ জলপাইগুড়িবাসী ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কি আরও দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ? রাতের অন্ধকারে লাইটিং চুরির অভিযোগ, চাঞ্চল্য চন্দ্রকোনায় লাভপুরের চৌহাট্টায় হনুমান মন্দির সংলগ্ন রামসীতা মন্দিরে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য!

বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান

Spread the love

গো ব্যাক স্লোগান তৃণমূলের কর্মী সমর্থদের

আসানসোলে ধুন্ধুমার! শুভেন্দুকে ‘গো ব্যাক’ স্লোগান! হঠাৎ কী হল?

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর: শুক্রবার রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিরোধী দল। সেই উপলক্ষে আসানসোল যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। স্থানীয়দের রোষানলের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে।

কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান

কলকাতা থেকে দুর্গাপুর হয়ে আসানসোল যাওয়ার পথে ১৯ নং জাতীয় সড়কের কাছে ভিড়িঙ্গী মোড়ের কাছে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকেরা। ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”, “সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”, “জয় বাংলা” বলতেও শোনা যায়। অভিষেক রায় নামের এক যুবক বলেন,”আমি একজন সাধারণ নাগরিক। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার বার কটু কথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতে ছোট ছোট বাচ্চারা কি শিখছে? এই ধরনের কুরুচিকর মন্তব্য দলেরও ভাবমূর্তি নষ্ট করে। এরই প্রতিবাদে আমরা বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিলাম।”

‘বিজেপির ছেলেরাই শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো’ ?

এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, “ভালো লাগলো বিজেপির ছেলেরাই শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো। যারা গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করছিল আজ তাঁরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোটো হাতে নিয়ে জয়জয়কার করছে। এ এক অন্যন্য দৃশ্য। খোঁজ লাগাতে হবে।”

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *