Tuesday, 28 July, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
সুরের খোলা পাতায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন: এক অনবদ্য মিউজিক অ্যালবাম ‘Khuli Kitaab’ দু’দিন ধরে কীর্ণাহারে চলতে থাকা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শেষ হলো রবিবার খোয়াইয়ের মোবাইল ব্যবসায়ীদের তৎপরতায় খেলার মাঠ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন মাত্র ৪৮ ঘণ্টায় ফিরে পেল প্রকৃত মালিক! চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে ফাঁদে আটকালো চোর! ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ: তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজন ও লঙ্কামুড়া সীমান্তে বিএসএফ জওয়ানদের সাথে মতবিনিময়! ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি—তারকেশ্বরে বিধায়কের মানবিক ছবি পরিচয় দিল অনেককিছুর ! ২০ হাজার কিমি নতুন রাস্তা! পথশ্রী–রাস্তাশ্রী

ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার

Spread the love

ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরোনোর আগেই বাইজালবাড়ী পুলিশের হানা, খোয়াই বগাবিলের জঙ্গল থেকে উদ্ধার ২২ কেজি গাঁজা

ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরোনোর আগেই বাইজালবাড়ী পুলিশের হানা, খোয়াই বগাবিলের জঙ্গল থেকে উদ্ধার ২২ কেজি গাঁজা

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা:

যখন দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নামার অপেক্ষা করছিল পাচারকারীরা, ঠিক তখনই তাদের সমস্ত ছক বানচাল করে দিল বাইজালবাড়ি থানার পুলিশ। খোয়াইয়ের বগাবিল আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জঙ্গল থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা চম্পট দিলেও, বাংলাদেশে পাচারের এক বড়সড় ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।

বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরার কাছে গোপন সূত্রে খবর ছিল, বগাবিল সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশে গাঁজা পাচারের প্রস্তুতি চলছে। সেই খবরের ভিত্তিতেই বুধবার তিনি পুলিশ বাহিনী নিয়ে ওই দুর্গম এলাকায় অতর্কিতে হানা দেন। টহল দেওয়ার সময় তাঁরা দেখতে পান, সীমান্তের কাছে কয়েকজন ব্যক্তি বস্তায় গাঁজা ভরার কাজ করছে।

পুলিশকে দেখেই পাচারকারীদের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। গাঁজার বস্তা ফেলে রেখেই তারা জঙ্গলের গভীরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এবং বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। ওসি যুগল ত্রিপুরা জানান, “এই পাচারচক্রের শিকড় খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। আমাদের অনুমান, রাত নামলেই এই গাঁজা কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পাচার হয়ে যেত।”

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *