Friday, 11 September, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
বাগনানে মাটির বাড়ি থেকে উদ্ধার বিরল সাদা কালাচ, চাঞ্চল্য বাঁটুল গ্রামে বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ, ‘কলরবের বিশ্ববিদ্যালয়’ ৩০ অগাস্ট, ২০২৬, রবিবার, রাত ১০ টায় তারকেশ্বরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা – বাবা তারকনাথের পূজা, বৈঠক ও স্মৃতিচারণে আবেগঘন সফর পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়! অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত; জাতীয় স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর!

বালুরঘাট রেল প্রকল্পে রাজ্য ও কেন্দ্র সরকারকে নির্দেশ হাইকোর্টের

Spread the love

বালুরঘাট হিলি রেল প্রকল্পে রাজ্য ও কেন্দ্র সরকারকে চার সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি, দাখিল করতে নির্দেশ হাইকোর্টের

বালুরঘাট হিলি রেল প্রকল্পে রাজ্য ও কেন্দ্র সরকারকে চার সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি, দাখিল করতে নির্দেশ হাইকোর্টের

বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ প্রকল্পের কাজ মন্থর। দ্রুত ওই রেল প্রকল্প বাস্তবায়নের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী কল্যান কুমার চক্রবর্তী। বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্র সরকারকে চার সপ্তাহের মধ্যে ওই প্রকল্পের কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দিয়েছে সৌমেন সেন ও সমিতা দাস দের ডিভিশন বেঞ্চ। জুলাই মাসের ১০ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট।

দীর্ঘদিন থেকে বিশবাঁও জলে থমকে থাকা বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়নের ২০২১ সালের কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন প্রাক্তন শিক্ষক বীরেন্দ্রনাথ মাহাত। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর দ্রুত ওই রেল প্রকল্পের বাস্তবায়নের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ ৩ বছর অতিক্রান্ত হতে চললেও প্রকল্প বাস্তবায়নের কাজের অগ্রগতি নিয়ে হতাশা তৈরি হয়েছে। ২০২৩ সালের মধ্যে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জেলা শাসক মঞ্জুর করা সত্ত্বেও জমি অধিগ্রহণের গতি মন্থর হয়েছে। রেল সেতু নির্মাণের কাজ শুরু করলেও সেতু তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ঢিলেমির অভিযোগ উঠেছে। ওই প্রকল্পের বাস্তবায়নের কাজের গতিপ্রকৃতি নিয়ে উদ্বেগ তৈরি হতেই ওই জনস্বার্থ মামলায় পুনরায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের আবেদন করা হয়। তাতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৪ সপ্তাহের মধ্যে রেল ও জেলা শাসককে বিস্তারিত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দিয়েছে। ১০ জুলাই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে কলকাতা হাইকোর্ট।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *