Saturday, 31 October, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টি ও উত্তরবঙ্গে কমলা সতর্কতা ? বেনারসের দশাশ্বমেধ ঘাটে উপচে পড়া ভিড়! গঙ্গার বুকে লঞ্চে বসে সন্ধ্যারতি দর্শনে মুগ্ধ দেশ-বিদেশের পর্যটকরা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কি এখনও কাটেনি? শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া? অর্ণবের জেরে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?? অবাক কান্ড, নারকেল চুরি করতে এসে সারাদিন গাছেই কাটাল চোর বাড়ির জানালা খুললেই ‘ঘুমন্ত বুদ্ধ’-এর দর্শন! কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ জলপাইগুড়িবাসী

ক্যান্সার আক্রান্তদের পাশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

Spread the love

ক্যান্সার আক্রান্ত রোগীকে বাঁচানো সম্ভব, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা

ত্রিপুরা,বিক্রম কর্মকার:-

সঠিক সময়ে ক্যান্সার রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া গেলে ক্যান্সার আক্রান্ত রোগীকে বাঁচানো সম্ভব! বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা!

দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসায় ইন্টারন্যাশানাল অঙ্কোলোজি কেয়ার ইন্সটিটিউটের (IOCI) এর ব্যবস্থাপনায় আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপি সংক্রান্ত অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন পর্বে অংশগ্রহণ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, সঠিক সময়ে যদি ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তাহলে ক্যান্সার আক্রান্ত রোগীকে বাঁচানো সম্ভব। বর্তমানে ত্রিপুরা স্বাস্থ্যব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন ত্রিপুরাতেই সব রোগের চিকিৎসা হচ্ছে। একসময় রোগীকে চিকিৎসার জন্য বহি:রাজ্যে গিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হতো। আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দু – দুটি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। আরো দুটি কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য রোগী তৈরি হয়ে গেছে। যিনি কিডনি দিয়েছেন এবং যিনি কিডনি নিয়েছেন দুজনই খুব ভালো আছেন। সুতরাং, ত্রিপুরার স্বাস্থ্যব্যবস্থার আরো অনেক উন্নতি হবে বলে আশাব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *