Wednesday, 29 July, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত; জাতীয় স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর! অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে পাকিস্তানি মহিলাকে ২ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করল সাব্রুম মহকুমা আদালত দলবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিজেপির! প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সাময়িক বরখাস্ত! বহিষ্কৃত বুথ সদস্য দেবাশীষ সাহা!

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে পাকিস্তানি মহিলাকে ২ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করল সাব্রুম মহকুমা আদালত

Spread the love

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে পাকিস্তানি মহিলাকে ২ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করল সাব্রুম মহকুমা আদালত!

যশপাল সিং, প্রতিনিধি – ত্রিপুরা: 28/07/2026

বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে এক পাকিস্তানি মহিলা নাগরিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা আদালত। দণ্ডিত ওই পাকিস্তানি মহিলার নাম লুইস নিঘাত আখতার ভানো (৬৫), ওরফে নিগি। তিনি মূলত পাকিস্তানের শেখুপুরা জেলার বাসিন্দা।মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ১১ই অক্টোবর ২০২৫ তারিখে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম রেলওয়ে স্টেশন থেকে জিআরপি (GRP) ও পুলিশ যৌথভাবে এই সন্দেহভাজন মহিলাকে আটক করে। পুলিশ ও নিরাপত্তা সংস্থার প্রাথমিক তদন্তে উঠে আসে যে, ওই মহিলা নেপালে মাদক পাচারের সাথে যুক্ত ছিলেন এবং নেপালের একটি জেল থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে সাব্রুম রেলস্টেশনে পৌঁছানোর পর তাঁর সন্দেহজনক আচরণ ও ঘোরাফেরা দেখে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে আটক করে।

সাব্রুম পুলিশের শীর্ষ কর্তা নিত্যানন্দ সরকার জানান, আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের একাধিক ভুয়া নাম ও পরিচয় দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং তাঁর কথাবার্তায় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। নিরাপত্তা সংস্থাগুলির অনুমান, ওই মহিলা সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সাব্রুমে এসেছিলেন। পরবর্তীকালে পুলিশ তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জোরদার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে। সমস্ত তথ্যপ্রমাণ ও বিচার প্রক্রিয়া শেষে সাব্রুম মহকুমা আদালত ওই পাকিস্তানি মহিলাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার ঐতিহাসিক রায় প্রদান করে।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *