পাইপলাইনের জমি নিয়ে উত্তেজনা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল YTF (ইযুথ ত্রিপুরা ফেডারেশন)

Spread the love

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা

উত্তর ত্রিপুরার দামছড়ায় ইন্ডিয়ান গ্যাস গ্রিড লিমিটেডের (IGGL) পাইপলাইন প্রকল্পকে ঘিরে ফের বিতর্ক। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যায় ইযুথ ত্রিপুরা ফেডারেশন (YTF)-এর এক প্রতিনিধি দল। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা এবং সরকারি আধিকারিকদের সঙ্গেও আলাপ-আলোচনা হয়।

প্রতিনিধি দলে ছিলেন YTF সভাপতি সুরজ দেববর্মা, টিটিএএডিসি-র এক্সিকিউটিভ মেম্বার সুএল দেববর্মা, বিভিন্ন জেলা সভাপতি সহ একাধিক কর্মী-সমর্থক।
বৈঠকের পর YTF সভাপতি সুরজ দেববর্মা অভিযোগ করেন, জমির মালিকদের ভয় দেখিয়ে জোর করে পাইপলাইন নির্মাণের চেষ্টা চলছে। তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন, “যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায্য ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে YTF চুপ করে থাকবে না।”
তিনি আরও জানান, YTF সবসময় তিপ্রাসা জনগণের অধিকারের জন্য লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। সংগঠনের দাবি, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দিয়ে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *