Friday, 11 September, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
বাগনানে মাটির বাড়ি থেকে উদ্ধার বিরল সাদা কালাচ, চাঞ্চল্য বাঁটুল গ্রামে বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ, ‘কলরবের বিশ্ববিদ্যালয়’ ৩০ অগাস্ট, ২০২৬, রবিবার, রাত ১০ টায় তারকেশ্বরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা – বাবা তারকনাথের পূজা, বৈঠক ও স্মৃতিচারণে আবেগঘন সফর পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়! অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত; জাতীয় স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর!

বাগনানে মাটির বাড়ি থেকে উদ্ধার বিরল সাদা কালাচ, চাঞ্চল্য বাঁটুল গ্রামে

Spread the love

রাতে ঘরের মেঝেতে সাদা সাপ দেখে আতঙ্কিত পরিবার; উদ্ধারকারী দলের দাবি, এটি লিউসিস্টিক কালাচ—বর্ষায় সাপের উপদ্রব নিয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়েছে।

রাতে ঘরের মেঝেতে সাদা সাপ দেখে আতঙ্কিত পরিবার; উদ্ধারকারী দলের দাবি, এটি লিউসিস্টিক কালাচ—বর্ষায় সাপের উপদ্রব নিয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়েছে।

বাগনান, হাওড়া |

বর্ষার জলে যখন চারপাশ জলমগ্ন, ঠিক সেই সময় হাওড়ার বাগনানে মাটির বাড়ি থেকে উদ্ধার হল বিরল সাদা রঙের কালাচ সাপ। ঘরের মেঝেতে সাদা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই সাপটি দেখতে বাড়ির সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও।

ঘটনাটি ঘটেছে বাগনান ২ নম্বর ব্লকের বাঁটুল গ্রামে। স্থানীয় বাসিন্দা সঞ্জীব প্রামাণিক রাতে তাঁর মাটির বাড়ির মেঝেতে সাদা রঙের একটি সাপ দেখতে পান। পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হলে দ্রুত খবর দেওয়া হয় ‘ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’-এর সদস্য সবুজ দোলুইকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবুজ দোলুই সাপটিকে নিরাপদভাবে আটকে রাখেন। এরপর ট্রাস্টের সর্প উদ্ধারকারী সদস্যদের খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই বিরল সাদা সাপটি দেখতে এলাকায় মানুষের ভিড় জমে যায়।

পরে ঘটনাস্থলে পৌঁছন ট্রাস্টের সদস্য চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস ও অর্ঘ্য মল্লিক। সাপটি পরীক্ষা করে উদ্ধারকারীরা জানান, এটি সাধারণ কোনও সাপ নয়। তাঁদের দাবি, এটি একটি লিউসিস্টিক কালাচ, অর্থাৎ বিরল সাদা কালাচ।

অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে জারে রাখা হয়। পাশাপাশি সঞ্জীব প্রামাণিকের মাটির বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়, যাতে আরও কোনও বিষধর সাপ লুকিয়ে রয়েছে কি না তা নিশ্চিত করা যায়।

উদ্ধারের পর এলাকাবাসীকে সাপ সম্পর্কে সচেতন করেন ট্রাস্টের সদস্যরা। বিশেষ করে বর্ষাকালে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, রাতে সতর্কভাবে চলাফেরা করা এবং বাড়িতে সাপ ঢুকলে নিজেরা ধরার চেষ্টা না করে প্রশিক্ষিত সর্প উদ্ধারকারীদের খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ট্রাস্টের সদস্য চিত্রক প্রামাণিক জানান, কালাচ পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম তীব্র বিষধর সাপ। তবে সাদা কালাচ খুব একটা দেখা যায় না। তাঁর দাবি, উদ্ধার হওয়া সাপটি লিউসিস্টিক কালাচ। লিউসিজম একটি জিনগত বৈশিষ্ট্য, যার কারণে প্রাণীর শরীরে রঞ্জকের ঘাটতির ফলে ত্বক বা শরীরের রং সাদা কিংবা ফ্যাকাশে হতে পারে। সাধারণত লিউসিস্টিক প্রাণীর চোখের রং স্বাভাবিক থাকে। অ্যালবিনো প্রাণীর ক্ষেত্রে চোখের রঙেও পরিবর্তন দেখা যেতে পারে।

এর আগেও হাওড়া-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সাদা কালাচ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। ফের বাগনানের মাটির বাড়ি থেকে এমন বিরল সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *