Friday, 11 September, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
বাগনানে মাটির বাড়ি থেকে উদ্ধার বিরল সাদা কালাচ, চাঞ্চল্য বাঁটুল গ্রামে বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ, ‘কলরবের বিশ্ববিদ্যালয়’ ৩০ অগাস্ট, ২০২৬, রবিবার, রাত ১০ টায় তারকেশ্বরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা – বাবা তারকনাথের পূজা, বৈঠক ও স্মৃতিচারণে আবেগঘন সফর পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়! অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত; জাতীয় স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর!

বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি

Spread the love

বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কাটোয়ায় প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন মহকুমা শাসকের দপ্তরে।

বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কাটোয়ায় প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন মহকুমা শাসকের দপ্তরে।

শঙ্কু কর্মকার, কাটোয়া

বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কাটোয়ায় প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন মহকুমা শাসকের দপ্তরে।

বৈধ নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে তাঁদের সাংবিধানিক ও নাগরিক অধিকার সুনিশ্চিত করার দাবিতে কাটোয়ায় বৃহৎ প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের ডাক দিয়েছে ‘ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি’ (পূর্ব বর্ধমান জেলা)।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যোগ্য ও বৈধ নাগরিকদের একটি অংশ এখনও ভোটার তালিকায় নাম না থাকায় তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। এই পরিস্থিতিতে গণতন্ত্রের মূল ভিত্তি নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত করার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের বক্তব্য, কোনও যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া উচিত নয়। অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে তাঁদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এই দাবিতেই কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য, যোগ্য নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত না করে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই নাগরিক অধিকার ও ভোটাধিকার রক্ষার দাবিতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাঁরা মনে করছেন।

এই প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে বৃহত্তর সংখ্যায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে ‘ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি’।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *