Tuesday, 28 July, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
সুরের খোলা পাতায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন: এক অনবদ্য মিউজিক অ্যালবাম ‘Khuli Kitaab’ দু’দিন ধরে কীর্ণাহারে চলতে থাকা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শেষ হলো রবিবার খোয়াইয়ের মোবাইল ব্যবসায়ীদের তৎপরতায় খেলার মাঠ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন মাত্র ৪৮ ঘণ্টায় ফিরে পেল প্রকৃত মালিক! চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে ফাঁদে আটকালো চোর! ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ: তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজন ও লঙ্কামুড়া সীমান্তে বিএসএফ জওয়ানদের সাথে মতবিনিময়! ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি—তারকেশ্বরে বিধায়কের মানবিক ছবি পরিচয় দিল অনেককিছুর ! ২০ হাজার কিমি নতুন রাস্তা! পথশ্রী–রাস্তাশ্রী

সুরের খোলা পাতায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন: এক অনবদ্য মিউজিক অ্যালবাম ‘Khuli Kitaab’

Spread the love

ছবি সংগৃহীত

সুরের খোলা পাতায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন: এক অনবদ্য মিউজিক অ্যালবাম ‘Khuli Kitaab’
 
যশপাল সিং, প্রতিনিধি-ত্রিপুরা:

আজকের দ্রুতগতির ডিজিটাল মিউজিকের যুগে যেখানে মেলোডি অনেক সময়ই হারিয়ে যায় হট্টগোলের ভিড়ে, সেখানে এক পশলা ঠাণ্ডা বাতাসের মতো হাজির হলো নতুন হিন্দি গজল অ্যালবাম ‘Khuli Kitaab’। মন ও সম্পর্কের সহজ সরল সততা এবং স্বচ্ছতার থিমকে কেন্দ্র করে তৈরি এই অ্যালবামে রয়েছে সাতটি রোমান্টিক গান। সম্পূর্ণ অ্যালবামটির কথা ও সুরের কারিগর অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় (Arghya Banerjee)। তিনি মূলত মুম্বইয়ের একজন আবেগপ্রবণ লেখক ও কবি হলেও এবার তাঁর সুরের জাদুতে ভারতীয় সেমি-ক্ল্যাসিক্যাল ঘরানার সঙ্গে ওয়েস্টার্ন ড্রামস কিংবা অ্যাকোস্টিক গিটারের মতো মডার্ন ইনস্ট্রুমেন্টেশনের এক মায়াবী ফিউশন ঘটিয়েছেন, যা প্রতিটি গানকে একই সাথে ধারালো এবং শ্রুতিমধুর করে তুলেছে। উল্লেখযোগ্য যে, ইতিপূর্বে তাঁর লেখা ‘Whispered Presence’ কাব্যগ্রন্থটি ‘TRI Literary Awards Season 4’-এ মনোনীত হয়েছিল এবং ২০২৬ সালের ৯ই ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত একটি অফলাইন ইভেন্টে তা প্রদর্শিত হয়।
এই গজলের অ্যালবামের সবচেয়ে বড় চমক এর পরিবেশক দল—মুম্বইয়ের উদীয়মান ব্যান্ড ‘রাগারেইজ’ (RaagaRage)। ব্যান্ডের সদস্যরা নিজেদের ব্যক্তিগত নাম প্রকাশ না করে, একটি নিটোল টিম বা সমষ্টিগত শক্তি হিসেবে এই কাজটিকে শ্রোতাদের দরবারে এনেছেন। নামের মধ্যেই লুকিয়ে আছে এদের মূল ভাবনা। ‘রাগা’ (Raaga) যেখানে ভারতীয় মার্গ সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্যকে বহন করে, সেখানে ‘রেইজ’ (Rage) প্রতিনিধিত্ব করে আজকের প্রজন্মের আধুনিক এনার্জি ও মিউজিক্যাল টেস্টকে। কোনো একক তারকা-কেন্দ্রিক পরিচিতির পথে না হেঁটে স্রেফ নিটোল টিমওয়ার্কের জোরে রাগারেইজ-এর শিল্পীরা প্রতিটি গানে প্রাণ ঢেলে দিয়েছেন। অ্যালবামের শীর্ষ গান ‘আহিস্তা চলো’ (Ahista Chalo) এককথায় একটি পাওয়ারফুল ট্র্যাক। প্রেম, বিরহ, আর এক অদ্ভুত শান্ত সমাহিত ভাবের এক অপূর্ব সহাবস্থান এই গানে। অর্ঘ্যবাবুর লিরিকস এবং সুরের বাঁধন শ্রোতাকে এক মায়াবী ট্রান্সে নিয়ে যায়। এর পাশাপাশি আরও দুটি গান বিশেষভাবে নজর কাড়ে, ‘রাহ কিনারে রাত কা তারা’ (Rah Kinaare Raat ka Taara) এবং ‘খিরকি মে রাখি হুই শাম’ (Khirki me Rakhi hui shaam)। গান দুটির কম্পোজিশন এবং অ্যারেঞ্জমেন্টের অভিনবত্বে একটি অন্য স্বাদের শ্রুতিমাধুর্য তৈরি হয়েছে, যা বারবার শোনার মতো। এছাড়া অ্যালবামের আরেকটি ট্র্যাক ‘বিছড়া হুয়া জাম’ (Beechra hua jaam) ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং মনের গভীরে একটা দীর্ঘস্থায়ী রেশ রেখে যায়।
অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ লেখনী ও সুরের গভীরতার সাথে RaagaRage ব্যান্ডের নতুন প্রজন্মের আধুনিক এনার্জি, সব মিলিয়ে ‘Khuli Kitaab’ কেবল একটি অ্যালবাম নয়, বরং এক নতুন সাউন্ডস্কেপের জন্ম দিলো। যারা গজলের ক্ল্যাসিক্যাল মাধুর্যকে আধুনিক মোড়কে ভালোবাসেন, তাদের প্লে-লিস্টে এই অ্যালবাম জায়গা করে নেবেই। অ্যালবামটি ইতিমধ্যেই Spotify, JioSaavn, Amazon Music এবং Apple Music-এর মতো সমস্ত বড় ডিজিটাল প্ল্যাটফর্মে উপলব্ধ। ‘RaagaRage’ নাম সার্চ করেই শ্রোতারা হারিয়ে যেতে পারেন সুরের এই খোলা পাতায়। শ্রোতাদের জন্য আরও একটি সুখবর, বাংলার মাটির গন্ধে মেশা বাউল গান এবং ওয়েস্টার্ন ব্লুজের (Western Blues) ফিউশনে তৈরি একগুচ্ছ গান নিয়ে খুব শিগগিরই এক নতুন চমক আসছে ‘RaagaRage’-এর পরবর্তী পরিবেশনায়।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *