Friday, 11 September, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
বাগনানে মাটির বাড়ি থেকে উদ্ধার বিরল সাদা কালাচ, চাঞ্চল্য বাঁটুল গ্রামে বৈধ ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ, ‘কলরবের বিশ্ববিদ্যালয়’ ৩০ অগাস্ট, ২০২৬, রবিবার, রাত ১০ টায় তারকেশ্বরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা – বাবা তারকনাথের পূজা, বৈঠক ও স্মৃতিচারণে আবেগঘন সফর পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়! অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত; জাতীয় স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর!

দু’দিন ধরে কীর্ণাহারে চলতে থাকা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শেষ হলো রবিবার

Spread the love

দু’দিন ধরে কীর্ণাহারে চলতে থাকা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শেষ হলো রবিবার

অনুকূল গড়াই;কীর্ণাহার:-

দু’দিন কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিজেপির নানুর ১নং মণ্ডলে আয়োজিত হয়েছিল পণ্ডিত দীনদয়াল উপধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান রবিবার ছিল তাঁর শেষ দিনের কর্মসূচি। এদিন বিজেপির সাংগঠনিক স্তরের আলোচনার পাশাপাশি আগামী দিনে সংগঠন কে আরও এগিয়ে নিয়ে যেতে কি কি করতে হবে সেগুলি নিয়েও আলোচনা হয়ে থাকে এদিন।

এদিনের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, নানুর ১নং মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা নেত্রীরা।

জানা গেছে, শনিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় রবিবার সাংগঠনিক বৈঠক ও আলোচনার পর বিকেলে ওই কর্মসূচির সমাপ্তি করা হয়।

বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, এই কর্মসূচি শুধু মণ্ডল স্তরে নয় রাজ্য তথা জেলা জুড়েই চলছে এই প্রশিক্ষণ শিবির। আজ শেষ দিনে নানুর ১নং মণ্ডলের কীর্ণাহারে আয়োজন করা হয়েছিল এই শিবিরে যেখানে সাংগঠনিক স্তরের বিষয়ে আলোচনা ও আগামী দিনে সংগঠন কে শক্তিশালী করতে কি কি করা যেতে পারে সে নিয়েও আলোচনা হয়।

এছাড়াও তিনি কলকাতায় সংবাদ মাধ্যমকে আক্রমণ করা নিয়ে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নানুর থানায় বিভিন্ন বিষয়ে অভিযোগ জমার পরেও এখনও পর্যন্ত অপরাধীরা গ্ৰেফতার হচ্ছে না কেন সে নিয়েও তিনি রীতিমতো প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *