পুরনো রোজভেলি বিল্ডিংয়ে নতুন বার ‘হ্যাপি আওয়ার্স’-এর উদ্বোধনের দিনেই তাণ্ডব, পুলিশের হস্তক্ষেপ

Spread the love

পুরনো রোজভেলি বিল্ডিংয়ে নতুন বার ‘হ্যাপি আওয়ার্স’-এর উদ্বোধনের দিনেই তাণ্ডব, পুলিশের হস্তক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা

আগরতলার রবীন্দ্র ভবনের সংলগ্ন পুরনো রোজভেলি বিল্ডিং-এর UD ভবনের উপরের তলায় নবনির্মিত বার ‘হ্যাপি আওয়ার্স’-এর উদ্বোধনের দিনেই ঘটে গেল উত্তেজনাকর ঘটনা। শুক্রবার রাত প্রায় ১টার সময় উদ্বোধনী পার্টিতে কিছু অতিথির মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রতিষ্ঠানের ভবনের উপরেই এই নাইট ক্লাবের কার্যক্রম শুরু হওয়ায় শুরু থেকেই প্রশ্ন উঠছিল। এর মধ্যেই উদ্বোধনের দিনেই বিশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বারে উপস্থিত এক অতিথি বলেন, “উদ্বোধনের দিনেই যদি এমন বিশৃঙ্খলা হয়, তবে নিরাপত্তা ব্যবস্থা কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।” তিনি অভিযোগ করেন, কাপল ছাড়া বারে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই ধরনের আধুনিক বিনোদন কেন্দ্রকে স্বাগত জানালেও, অনেকেই আবাসিক এলাকার ভেতরে বারের কার্যক্রমকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *