Tuesday, 28 July, 2026 | কলকাতা, পশ্চিমবঙ্গ
Crime Press Bengal
এই মুহূর্তে
সুরের খোলা পাতায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন: এক অনবদ্য মিউজিক অ্যালবাম ‘Khuli Kitaab’ দু’দিন ধরে কীর্ণাহারে চলতে থাকা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শেষ হলো রবিবার খোয়াইয়ের মোবাইল ব্যবসায়ীদের তৎপরতায় খেলার মাঠ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন মাত্র ৪৮ ঘণ্টায় ফিরে পেল প্রকৃত মালিক! চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে ফাঁদে আটকালো চোর! ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ: তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজন ও লঙ্কামুড়া সীমান্তে বিএসএফ জওয়ানদের সাথে মতবিনিময়! ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি—তারকেশ্বরে বিধায়কের মানবিক ছবি পরিচয় দিল অনেককিছুর ! ২০ হাজার কিমি নতুন রাস্তা! পথশ্রী–রাস্তাশ্রী

আরামবাগে বিজেপির প্রদর্শনী ও প্রফেশনাল মিট১১ বছর পূর্তিতে বিকশিত ভারতের অমৃতকাল উদযাপন

Spread the love

বিকশিত ভারতের অমৃতকাল উপলক্ষে দেশের সর্বত্রই চলছে বিশেষ উদযাপন।

আরামবাগে বিজেপির প্রদর্শনী ও প্রফেশনাল মিট
১১ বছর পূর্তিতে বিকশিত ভারতের অমৃতকাল উদযাপন

বিকশিত ভারতের অমৃতকাল উপলক্ষে দেশের সর্বত্রই চলছে বিশেষ উদযাপন। সেই সূত্রেই আজ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত হল এক বিশেষ প্রদর্শনী ও ‘প্রফেশনাল মিট’। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সেবা, সুশাসন ও গরীব কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প ও অগ্রগতির ছবি জনগণের সামনে তুলে ধরা।

এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির পেশাদার, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, শিল্পোদ্যোগী ও সমাজসেবীদের আমন্ত্রণ জানানো হয়। আলোচনা হয় কিভাবে কেন্দ্রের সরকার গত এক দশকে দেশের আর্থ-সামাজিক কাঠামোকে মজবুত করেছে এবং উন্নয়নের পথে এক নতুন দিশা দেখিয়েছে।

প্রদর্শনীতে তুলে ধরা হয় ‘জন ধন যোজনা’, ‘উজ্জ্বলা যোজনা’, ‘আয়ুষ্মান ভারত’, ‘ডিজিটাল ইন্ডিয়া’, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্বচ্ছ ভারত’, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য। এছাড়াও কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং প্রযুক্তির ক্ষেত্রে মোদী সরকারের অবদানের তথ্যচিত্র ও পরিসংখ্যান তুলে ধরা হয়।

প্রফেশনাল মিট-এ বক্তারা বলেন, মোদীজির নেতৃত্বে ভারত শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, বৈশ্বিক মঞ্চেও নিজেদের শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করেছে। গরীব, কৃষক, মহিলা, যুব সমাজসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করাই এই সরকারের অঙ্গীকার।

আজকের এই অনুষ্ঠানে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সার্বিকভাবে এদিনের প্রদর্শনী ও মিট অত্যন্ত সফল ও তথ্যসমৃদ্ধ হয়ে ওঠে। উপস্থিত সকলেই বিকশিত ভারতের এই ১১ বছরের যাত্রাকে কুর্নিশ জানান এবং আগামী দিনের উন্নত ভারতের পথে আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *